1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নতুন কেউ আসছেন শাহরুখের জীবনে? - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

নতুন কেউ আসছেন শাহরুখের জীবনে?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কচতুর্থ সন্তান চাইছেন শাহরুখ খান? বলিউড সুপারস্টারের কথায় কি তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে? অবাক লাগছে শুনতে? ভাবছেন, আরিয়ান, সুহানা এবং আব্রাম তো রয়েছে তাঁর জীবনে, তাহলে হঠাত করে আবার চতুর্থ জনের কথা কেন উল্লেখ করবেন বলিউড বাদশা।

সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এক ভক্তের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, আব্রামের পোশাক তিনি যত্ন করে তুলে রাখতে চান, স্বপ্ন স্বার্থক করতে। এটা সত্যিই কাজে লেগে যেতে পারে বলেও মন্তব্য করেন এসআরকে।

শাহরুখের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। অর্থাত, অব্রামের পর শাহরুখ-গৌরি এবার কি ফের আরও এক সন্তানের কথা ভাবছেন? যদিও, শাহরুখ ভক্তদের একাংশের দাবি, নেহাতই মজা করে বাদশা খান ওই মন্তব্য করেছেন। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেও মনে করা হচ্ছে।

এদিকে সবে সবে আঠেরোয় পড়েছেন শাহরুখ কন্যা সুহানা খান। আরিয়ানের বয়স ২০, এবং আব্রামের বয়সও তরতরিয়ে এগিয়ে, ৫-এ গিয়ে পৌঁছেছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ৩ সন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন শাহরুখ খানে এবং গৌরি খান।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team