1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নওগাঁয় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাপাহার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএনসির জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের একটি দল। অভিযানে দুইজনকে আটক করে পৃথক দুটি টাস্কফোর্স মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাপাহার উপজেলার করলডাঙ্গা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মো. মিজানুর রহমান (৫২) ও মো. আইনাল হক (৩৮)।

পরে সাপাহারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত তাঁদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, মাদকের বিস্তার রোধে জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও কেনাবেচা বন্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন ডিএনসির পরিদর্শক মো. আব্দুস ছাত্তার ও উপপরিদর্শক মো. আতোয়ার হোসেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team