1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর অফিসার এমএ মতিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, সমবায় অফিসার আজগর আলী, আনসার ভিডিপি অফিসার আঃ কাদীর, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা মডেল মসজিদের ইমাম আলামীন সহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ ও দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভাপতির বক্তব্যে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অস্তিত্ব রক্ষা পেয়েছিল। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, যখনই দেশ কোনো সংকটে পড়েছে, তখনই এ দেশের সাধারণ মানুষ ও দেশপ্রেমিক বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে।
খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team