1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুবাই যাচ্ছেন একঝাঁক তারকা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দুবাই যাচ্ছেন একঝাঁক তারকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

খবর ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, চিত্রনায়ক ওমর সানি, কণ্ঠশিল্পী প্রতীক হাসান, তাসনিম আনিকা, কমেডিয়ান আবু হেনা রনি। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তাদের অসংখ্য প্রবাসী ভক্ত। প্রবাসী এ বাঙালিদের আনন্দ দিতে এবার দুবাই যাচ্ছেন তারা। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি শোয়ে অংশ নিবেন জনপ্রিয় এই তারকারা।এর আগে ১৩ সেপ্টেম্বর বাহরাইনের একটি শোয়ে অংশ নিবেন অপু বিশ্বাস, ন্যানসি, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেকে।এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘প্রবাসী বাঙালিরা আমাদের ভীষণ পছন্দ করেন। তারা বাংলা সিনেমা, নাটক ও গান নিয়মিত দেখেন, শোয়ে অংশ নিতে গেলে তা বোঝা

যায়। তাদের ভালোবাসায় সব সময়ই মুগ্ধ হয়েছি। আজ বিকেলে বাহরাইন যাচ্ছি। ১৩ সেপ্টেম্বর সেখানে একটি শোয়ে অংশ নিব। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি শোয়ে অংশ নিব, ১৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরব।’বাহরাইনের উদ্দেশ্যে আজ বিকেলে ঢাকা ছাড়ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, ন্যান্সি, প্রতীক হাসান, তাসনিম আনিকা, গৌতম। এদিকে মৌসুমী ও ওমর সানি আগামীকাল দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team