1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
'ত্রাণের দায়িত্ব শুধু সেনা-নৌবাহিনীর'- এমন খবর সঠিক নয়: প্রধানমন্ত্রীর কার্যালয় - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

‘ত্রাণের দায়িত্ব শুধু সেনা-নৌবাহিনীর’- এমন খবর সঠিক নয়: প্রধানমন্ত্রীর কার্যালয়

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের সরকার যে ত্রাণ দিচ্ছে তা বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও নৌবাহিনীকে দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা গুজব ও বানোয়াট বলে নাকচ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে জানানো হয়, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

এভাবে অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এইরকম কোনো সিদ্ধান্ত হয়নি।

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team