1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তানোরে হেরোইন ও গ্রেপ্তারী পরোয়ানাসহ বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার ৪ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

তানোরে হেরোইন ও গ্রেপ্তারী পরোয়ানাসহ বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে থানা পুলিশের অভিযানে হেরোইনসহ ১জন নিয়মিত মামলার আসামী ১জন ও গ্রেপ্তারী পরোয়ানার ২জনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম সংগীয় কং/রাজু আহমেদ,কং/জিসান বাবু,কং/শরিফুল ইসলাম অভিযান চালিয়ে মুন্ডমালা মহল্লায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মোস্তাফিজুর রহমান বাবু সরকারের পুত্র ইয়ামিন সরকার (২৬) কে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে তানোর থানার নিয়মিত মামলার আসামী তানোর উপজেলার ছাঐড় গ্রামের বাদল সরকারের পুত্র হাতেম আলী (৪০) কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামি আমশো গ্রামের নাসির উদ্দিনের পুত্র শাকিল আহমেদ (৪০) ও জুমারপাড়া গ্রামের মৃত সাত্তারের পুত্র সাদ্দাম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team