1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও এ এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছিল।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team