1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তাহসিফ হত্যা: দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

তাহসিফ হত্যা: দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির হত্যা মামলায় চার দিনের পুলিশ রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে বিকালে শুনানি হওয়ার কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে মামলার মূল রহস্য উদঘাটনে তিনি একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি তাহসিফকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে তাহসিফ, দীপ ও মামলার আরেক সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশা (১৯) বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এবং একপর্যায়ে দিশা বাসায় চলে যান।

পরবর্তী সময়ে ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান দিয়ে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজন লোক দেখতে পেয়ে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, ঘটনার আগে তাহসিফকে দীপ ও দিশার সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে সর্বশেষ তাদের সঙ্গেই তাহসিফকে দেখা গিয়েছিল। এ কারণে মামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদনে আটটি কারণ উল্লেখ করেছে পুলিশ। কারণগুলো হলো—

সংগৃহীত বিভিন্ন প্রাসঙ্গিক সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামী আহমেদ শাহরিয়ার রেজা দীপের উপস্থিতিতে যাচাই-বাছাই ও বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা প্রয়োজন।
ভিকটিমের সঙ্গে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানকালীন কিছু সময়ের জন্য অন্যত্র সরে গিয়ে ১৫-২০ মিনিট কোথায় যোগাযোগ করেছেন তার জন্য পর্যালোচনা করা প্রয়োজন।
ভিকটিম ও আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ অন্যান্যদের ব্যবহৃত প্রাসঙ্গিক মোবাইলের সিডিআর সংগ্রহ পূর্বক পর্যালোচনা করা।
মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন।
অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেফতার ও সনাক্তের লক্ষ্যে।
আলামত উদ্ধার করার লক্ষ্যে।
মোটিভ অব মার্ডার সম্পর্কে তথ্য সংগ্রহ।
হত্যাকান্ডের স্থান নির্ধারন করার লক্ষ্যে
গত ৩১ অক্টোবর উত্তরখান থানায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের করা হত্যা মামলায় দীপকে গ্রেফতার দেখানো হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team