1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চারঘাট শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

চারঘাট শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চারঘাট প্রতিনিধি: চারঘাটের পরানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বালাই কীটনাশক প্রতিষ্ঠান ইনতেফা কোম্পানির সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম, সিনিয়র টেরিটোরি অফিসার রেজুয়ান ইসলাম, বিদ্যালয়ের আইসিটি সহকারী শিক্ষক মহি উদ্দিন, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও ডিলার প্রতিনিধি সুজন আলী।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে কৃষক ও শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ইনতেফা কোম্পানির রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team