1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি ছাত্রসহ ৬ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি ছাত্রসহ ৬ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বিকেলে পুলিশের সিপাহী নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বরিশাল সদরের শামসুল হকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র তাসরিফ আলম, ময়মনসিংহ সদরের গোলাম মোস্তফার ছেলে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সমসের আলী, রংপুরের পীরগাছা উপজেলার রহমান উদ্দিনের ছেলে সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরিপুরের আবদুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমরুল ইসলাম, নেত্রকনার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র পলাশ আহমেদ ও ময়মনসিংহের ফুলপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনন্দমোহন কলেজের ছাত্র রাশেল আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ লাইনে সিপাহী নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর ছবি পরিবর্তন ও পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে শিবগঞ্জের ৬ পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেয় তারা। বিষয়টি সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা স্বীকার করে। সন্ধ্যায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team