1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁদাবাজির সময় ধরা ভুয়া সাংবাদিকের ১৫ দিনের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

চাঁদাবাজির সময় ধরা ভুয়া সাংবাদিকের ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে সেবা প্রত্যাশিদের জিম্মি করে অর্থ আদায় ও বিভিন্ন ভাবে সরকারি কাজে বাধা প্রদান করায় এক কথিত সাংবাদিককে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলের দিকে এই সাজা দেন গোদাগাড়ী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। 
 
ভুয়া সাংবাদিকের নাম মিনহাজুল ইসলাম৷ সে রাজশাহী দুর্গাপুর উপজেলার মিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে মিনহাজুল ইসলাম ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যাক্তিদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করে দিবে বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে আসছিলো।

এছাড়াও এই অফিসে বিভিন্ন কাজে বাঁধা বিঘ্ন করছিলো।
এমন কাজের গতিবিধি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সাংবাদিক পরিচয় দেয়। এই সময় তার কাছে থাকা ভোরের চেতনা নামের পত্রিকার প্রেস কার্ড পাওয়া যায়। তার কার্ডে মোবাইল করেসপন্ডডেন্ট রাজশাহী লেখা ছিলো।
 
এমন নামের কোন পত্রিকা বা সাংবাদিক আছে কিনা এসব জানার জন্য সিনিয়র সাংবাদিকদের কাছে খোঁজ নেওয়া হলে তাকে কেউ চিনতে পারেনি ও পত্রিকার নামটাও শোনেননি বলে জানান। পরে বুঝতে পারি সে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করছে।
 
পরে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূমি সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়সহ সরকারি কাজে বিভিন্ন ভাবে বাধা প্রদান করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team