1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চলতি মাসেই নিউজ পোর্টালের নিবন্ধন শুরু : তথ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

চলতি মাসেই নিউজ পোর্টালের নিবন্ধন শুরু : তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজ পোর্টালের রেজিষ্ট্রেশন শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। আমরা ইত্যোমধ্যেই গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। রিজেন্ট হাসপাতালের সাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team