1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবি শিক্ষার্থী নিহত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবি শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আরোহী দুজন আহত হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন রাজশাহী মহানগর মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২) । নিহত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রবিবার বিকেল রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team