1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল আদালতের এখতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল আদালতের এখতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: খালেদা জিয়ার মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোন আবেদন আসেনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল সম্পূর্ণ আদালতের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার সকালে, রাজধানীতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোন আবেদন আসেনি। আবেদন তারা কোথায় করেছে আমার জানা নেই। উনি দুর্নীতি মামলায় আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। উনি কোন আবেদন করতে চাইলে আদালতের মাধ্যমেই করতে হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team