1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ক্যাটরিনা সকাল থেকে রাত পর্যন্ত কী খান! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ক্যাটরিনা সকাল থেকে রাত পর্যন্ত কী খান!

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: শপিং করতে গিয়ে কত পোশাক পছন্দ হওয়া সত্ত্বেও কিনতে পারেন না। দেহে অতিরিক্ত মেদ থাকায় আবার হ্যাঙ্গারেই ঝুলিয়ে রেখে দিতে হয়। তখনই মনের মধ্যে আক্ষেপ বাসা বাঁধে, ‘‘যদি ক্যাটরিনা, দীপিকা বা প্রিয়ঙ্কার মতো টানটান চেহারা হতো!’’

এমন চেহারা পাওয়ার জন্য খাওয়া দাওয়া কমিয়ে, বা কোনও এক বেলার খাবার বাদ দিয়ে, কিংবা ঘণ্টার পর ঘণ্টা জিম-এ কাটিয়েও কিছু কাজ হয় না। তাই আন্দাজে নিজের মতো ডায়েট চার্ট না তৈরি করে জেনে নিন, ক্যাটরিনা কাইফের ছিপছিপে চেহারার পিছনে রহস্য কী।

রইল ক্যাটরিনার ডায়েট চার্ট—

• এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘুম থেকে উঠে সবার আগে অন্তত চার গ্লাস জল খান নায়িকা।

• ব্রেকফাস্টে খান কর্নফ্লেক্স অথবা ওটমিল।

• লাঞ্চে ক্যাটরিনা খান ব্রাউন ব্রেড ও মাখন। আর সঙ্গে গ্রিলড ফিশ।

• সন্ধ্যায় ব্রাউন ব্রেড খান পিনাট বাটার দিয়ে।

• ডিনারে খান রুটি, স্যুপ, গ্রিলড ভেজিটেবলস ও মাছ।

• এছাড়া, সারা দিনে প্রতি দু’ঘণ্টা অন্তর সেদ্ধ সবজি ও ফল খান ক্যাটরিনা।

তবে খাবারের সঙ্গে সঙ্গে নিয়মিত শরীরচর্চাও করেন সুন্দরী। ক্যাটরিনার মতো পেশাদার ফিটনেস ট্রেনারের সান্নিধ্য না পেলেও, নিয়মিত যোগব্যায়াম, বা জগিং করুন। তবে এক বা দু’দিন না। রোজ এই রুটিন মেনে চললে তবেই পাবেন মনের মতো চেহারা।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team