1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মিছিল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোহনপুরের কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা ইসমাঈল আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা ও নায়েবে আমীর আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে কেশরহাট বাজার সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে একটি মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনীর সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team