1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কেয়ার বাংলাদেশকে কাজের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কেয়ার বাংলাদেশকে কাজের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশকে তাদের কাজের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ অক্টোবর) কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলার। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানায়, কেয়ার বাংলাদেশ দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ এবং এখাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে। এছাড়া সংগঠনটি বিভিন্ন কৃষি প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও কর্মসংস্থান তৈরি এবং নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে এবং এগুলোর মাধ্যমে তারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাষ্ট্রপতি তাদের এসব কার্যক্রম অব্যাহত রাখার এবং এই সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এদেশে কেয়ার বাংলাদেশ একসময় অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রচুর কাজ করতো। তিনি কেয়ার বাংলাদেশের কাজ করার যে পুরোনো ঐতিহ্য ছিল তা ফিরিয়ে আনার আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতির সচিবদের পাশাপাশি কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team