1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এষার প্রেমে মজেছেন যে তারকা ক্রিকেটার! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

এষার প্রেমে মজেছেন যে তারকা ক্রিকেটার!

  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুন, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কবিরাট কোহলি সম্প্রতি সংসারে মন দিয়েছেন। আর ধোনি তো চিরকালের মতোই সংসারী। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের হার্দিক প্রেমের ব্যাপারে যেন টেস্ট ম্যাচ বা ওয়ান ডে নয়, টোয়েন্টি-টোয়েন্টিতেই বেশি স্বচ্ছন্দবোধ তার। তাই নতুন করে এক তারকা সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে হার্দিকের।

যদিও এলি আভরামের সঙ্গে হার্দিকের সম্পর্কের কথা প্রকাশ্যে এসে গিয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কও ছিন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলার প্রতিবেদন অনুযায়ী, এলি আভরাম সম্পর্কে কমিটমেন্ট চাইছিলেন। এতেই এলিকে বাদের খাতায় ফেলে দেন হার্দিক। কারণ হার্দিক এখনই কোন স্টেডি সম্পর্কে যেতে চাইছিলেন না। তবে সম্পর্ক শেষ হতে না হতেই আর এক তারকার এক্সোটিক সৌন্দর্যে মেতেছেন তিনি। সেই বিটাউনের এই অভিনেত্রীর সঙ্গে অনেকেই হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মিল খুঁজে পান। বুঝতেই পারছেন, তিনি হলে এষা গুপ্তা। তবে বিভিন্ন মহল থেকে এই সম্পর্কের কথা পুরোটাই কানাঘুষো শোনা যাচ্ছে।

প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, একটি পার্টিতে গিয়ে আলাপ হয় এষা-হার্দিকের। আর প্রথম সাক্ষাতেই তাঁদের রসায়ন সবার চোখে পড়ে। সেখান থেকেই ফোন নাম্বার বিনিময়। আর তারপর থেকেই কখনো লাঞ্চ বা কখনো ডিনার ডেটে দেখা যাচ্ছে তাদের। কিন্তু সম্পর্কের ব্যাপারে কেউই এখনও কিছু প্রকাশ্যে বলেনি।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team