1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আবারও বড় পর্দায় মৌসুমী হামিদ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

আবারও বড় পর্দায় মৌসুমী হামিদ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

অনিমেষ আইচের ‘না মানুষ’ ছবির সুবাদে বড় পর্দায় পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করবেন নাট্যাভিনেত্রী হৃদি হক। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।

অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নাটক দিয়ে অভিনয় শুরু করলেও ভালো গল্পের প্রস্তাব পেলে ছবিতেও কাজ করা হয়। নতুন এই ছবির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক। এতে অভিনয় দেখানোর যথেষ্ট জায়গা আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’

‘১৯৭১ সেই সব দিন’ ছাড়াও মৌসুমী হামিদ সম্প্রতি অভিনয় করেছেন গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামে একটি ছবিতে। এটি মুক্তি পাবে আগামী জানুয়ারিতে।

এর আগে, প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামে একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি।

এদিকে, খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছেন তিনি। সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ।

জে এন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team