1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে গাঁজা ও টাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

আদমদীঘিতে গাঁজা ও টাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে ছয় মাস করে এবং অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকে এক হাজার টাকা করে এবং অপরজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার চাঁপাপুর এলাকার দিলবর আলীর ছেলে মো. আইয়ুব আলী সরদার (২৭), মাঝিরা দিঘির পাড় এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. সোহাগ (৩২) এবং কড়ই এলাকার মো. সোলেইমানের ছেলে মো. সাব্বির হোসেন (২০)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team