1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অ্যাভেঞ্জার্সের রেকর্ড ভেঙে দিল ‘দিল বেচারা’-র ট্রেলার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

অ্যাভেঞ্জার্সের রেকর্ড ভেঙে দিল ‘দিল বেচারা’-র ট্রেলার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

খবর ২৪ ঘন্টা ডেস্ক : সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার অনলাইনে প্রকাশ হওয়ার পরেই দর্শক সংখ্যার বিচারে অতীতের সব রেকর্ড ভেঙে দিল। গতকাল প্রকাশ হয় এই ট্রেলার। ২১ ঘণ্টার মধ্যেই এটি দেখেন ২৫ মিলিয়নেরও বেশি মানুষ। ‘লাইক’ করেন ৫.৫. মিলিয়ন দর্শক।

প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার বিচারে হলিউডের অ্যাভেঞ্জার্স সিরিজের ছবি ‘এন্ডগেম’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দিল বেচারা’। অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ দু’টি ছবি ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ ইউটিউবে যথাক্রমে ৩.২ মিলিয়ন দর্শক ও ২.৯ মিলিয়ন ‘লাইক’ পেয়েছিল। সেই তুলনায় অনেকটাই এগিয়ে সুশান্তের শেষ ছবি।


‘দিল বেচারা’-র ট্রেলারের দর্শক সংখ্যার যে হিসেব দেওয়া হয়েছে, সেটা শুধু ইউটিউবের। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও শেয়ার করা হয়েছে ট্রেলার।

ট্রেলারের দর্শক সংখ্যার যে হিসেব দেওয়া হয়েছে, সেটা শুধু ইউটিউবের। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও শেয়ার করা হয়েছে ট্রেলার।

খবর২৪ঘন্টা /এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team