1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অভিনেতা তৌসিফের বিরুদ্ধে নারীর জিডি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

অভিনেতা তৌসিফের বিরুদ্ধে নারীর জিডি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে থানায় জিডি করেছেন শামসুন্নাহার কনা নামের এক গৃহিণী। গতকাল (১৬ জানুয়ারি) রাজধানীর হাতিরঝিল থানায়  এই সাধারণ ডায়েরি করেন তিনি। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ফেসবুকে ১৮ মাস আগে পরিচয় হয় শামসুন্নাহার কনার। পরিচিত হওয়ার পর গত ছয় মাস আগে একটি নম্বরে গৃহিণীর কাছ থেকে ২০ হাজার টাকা নেন তৌসিফ। এরপর তিনি তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর তৌসিফ ওই গৃহিণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি।

শামসুন্নাহার কনা দাবি করেন, তৌসিফ মাহবুবের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকে তার পরিচয় হয়। এরপর মডেল বানানোর কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়েছেন তৌসিফ।

এদিকে ওই নারীর সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৌসিফ বলেন, এসব মিথ্যা ও বানোয়াট। ১২ জানুয়ারি রাতে চট্টগ্রাম থেকে ফ্লাইটে ঢাকায় নামার পর একটা ফোন পাই। কথোপকথন ছিল এ রকম- ভাইয়া, আপনি তৌসিফ? জি বলছি। আমি কনা বলছি। আমি আসলে ভুল তৌসিফের সঙ্গে কথা বলে ৫ লাখ টাকা দিয়ে ফেলছি। আপনি ভুল করেছেন। আমার তো কিছু করার নাই। এই যুগে এসেও এই রকম বোকামি কেন করবেন!

তৌসিফ বলেন, তারপর থেকে নিয়মিত তিনি আমাকে ফোন দিয়েই যাচ্ছেন। আমার সঙ্গে কথা বলতে চান। আমাকে বিব্রতকর বিভিন্ন মেসেজ পাঠান। আমি একাধিক নম্বর ব্লক করি। আজ শুনি তিনিই আমার বিরুদ্ধে জিডি করেছেন!

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team