1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করছেন দুর্গাপুরে পৌরসভার প্রথম মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাবাজারস্থ বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর নিজস্ব কার্যালয়ে প্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় ও আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সদস্যও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু। তিনি বলেন, মাদক তরুণ সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক ব্যবসা ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, পৌরসভাসহ ইউনিয়নে পর্যায়ে মাদক নির্মুলের কমিটি আছে। সবার সহযোগিতা পেলে আমাদের পৌরসভা ও উপজেলা মাদক মুক্ত করা সম্ভব। তিনি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিত ব্যধি। শিশুর হাতে বই খাতা থাকার কথা, তার হাতে সংসারের দায়িত্ব তুলে দেওয়া কোনভাবেই কাম্যনয়। এই বিএনপি নেতা আরও বলেন, আইনশৃংঙ্খলা রক্ষা শুধু আইনশৃংঙ্খলা বাহিনীর শুধু একার দায়িত্ব নয়। এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। অপরাধ সন্ত্রাস ইভটিজিং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমারদের সবাইকে এক হয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু বলেন, জণগনের চাওয়া আমি উপজেলা নির্বাচন করি। তবে যে নির্বাচন আগে হবে আমি সেই নির্বাচনই করবো। পৌরসভা প্রসঙ্গে তিনি বলেন, আমি এই পৌর সভার প্রথম প্রশাসক, পরে চেয়ারম্যান ও সবশেষ মেয়র। এখানে আমার আবেগ ভালবাসা জড়িত। সেই সময় আমিসহ কাউন্সিলরদের বেতনের ৩৫লাখ টাকা না নিয়ে রাজস্বখাতে দিয়ে পৌরসভাকে তৃতীয় শ্রেনি থেকে দ্বিতীয় শ্রেনিতে উন্নতি করেছিলাম। এরপর আর পৌরসভার কোন উন্নয়ন হয়নি। হয়েছে শুধু লুটপাট। আমি আবার পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারলে পৌরসভাকে প্রথম শ্রেনির পৌরসভাতে রুপান্তরিত করবো। মতবিনিময় সভায় সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জিলহাজ, পৌর বিএনপির সদস্য (আহব্বায়ক কমিটি) আকতারুজ্জামান লাবলু পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, আল সাইফ জীবন, সিনিয়র যুগ্না আহব্বায়ক শাহাদত হোসেন, নাসির হোসেন বিদ্যুৎ প্রমুখ।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team