1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অনুষ্কা কি মা হতে চলেছেন! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

অনুষ্কা কি মা হতে চলেছেন!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: গত ডিসেম্বরে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে হয়েছে। এবার জল্পনা শুরু হয়ে গিয়েছে তাঁদের সংসারের নতুন অতিথির আগমন ঘিরে। প্রশ্ন উঠেছে, অনুষ্কা কি মা হতে চলেছেন? গুঞ্জনের সূত্র একটি ভিডিও।

সম্প্রতি ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কালো রংয়ের ঢিলেঢালা পোশাক পরেছেন অনুষ্কা। সেই ভিডিও দেখেই ইনস্টাগ্রামাররা কমেন্ট করতে শুরু করেন ‘‘অনুষ্কা কি মা হতে চলেছেন?’’ কেউ আবার কমেন্ট করেন, ‘‘সেই জন্যই এত ঢিলেঢালা পোশাক পরেছেন? অনুষ্কার উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে।’’

এর পরেই চাউড় হয়ে যায়, অনুষ্কা নাকি মা হতে চলেছেন। কিন্তু কিছুদিন আগেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, ‘বালজিং ডিস্ক’-এ ভুগছেন অনুষ্কা।

‘বালজিং ডিস্ক’ মূলত স্নায়ুঘটিত রোগ। এই রোগে ঘাড়, পিঠ ও কোমরে যন্ত্রণা হয় এবং শরীরও দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই বেশ অসুস্থ বিরাটের স্ত্রী। যদিও নিজে এই নিয়ে মুখ খোলেননি অনুষ্কা। তিনি এখন ‘সুই ধাগা’ নিয়েই ব্যস্ত।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team