1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাড়িটি এখন পুলিশ ঘিরে রেখেছে।

শুক্রবার সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গণি মিয়া (৪৫), কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team