1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ওমান থেকে ফিরলেন ২৫৪ বাংলাদেশি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ওমান থেকে ফিরলেন ২৫৪ বাংলাদেশি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনায় আটকে পড়া ২৫৪ বাংলাদেশি ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরেন।

জানা গেছে, করোনার প্রাদুর্ভাবে ওমানে আটকা পড়েন এসব বাংলাদেশি। ওমান ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে ওমানের প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team