1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
৫ ফ্লাইটে ইতালি গেলেন ১৩৭২ বাংলাদেশি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

৫ ফ্লাইটে ইতালি গেলেন ১৩৭২ বাংলাদেশি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ইতালি থেকে বাংলাদেশে এসে আটকে পড়া আরও ২৭৬ প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেছেন। এ নিয়ে বিমানের পাঁচ ফ্লাইটে মোট এক হাজার ৩৭২ প্রবাসী ইতালিতে গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে বিমানের ওই চার্টার্ড ফ্লাইট ২৭৬ বাংলাদেশিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড়াল দেয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে সেদেশে যেতে পারছেন। তারা ঢাকায় ইতালি দূতাবাস নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার থেকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team