1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশে ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দেশে ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত অন্তত ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিন সাংবাদিক।
এপ্রিলের শুরুর দিকে প্রথম একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের করোনা শনাক্ত হয়। এরপর ক্রমশ এ সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ শীর্ষক ফেসবুক গ্রুপের তথ্য অনুযায়ী, গতরাত পর্যন্ত একশ’ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। আক্রান্ত সাংবাদিকদের অনেকের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত।সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন।

সাংবাদিকদের কয়েকটি সংগঠন সদস্যদের করোনা টেস্টের ব্যবস্থা করেছে। কিন্তু সার্বিকভাবে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার বিশেষ কোনো ব্যবস্থা নেই। কয়েকজন সাংবাদিক যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন। এছাড়া, অন্যান্য পেশার যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা ঝুঁকিভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও সাংবাদিকরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সুবিধা পাননি।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team