1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিভিল সার্জনসহ ৬ জন করোনা আক্রান্ত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সিভিল সার্জনসহ ৬ জন করোনা আক্রান্ত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জামালপুরের সিভিল সার্জন, ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকসহ আরও ছয়জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রথম ধাপের নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা সংক্রমণ ধরা পড়ে।

তিনি জানান, আক্রান্ত ছয়জনই জামালপুর সদর থেকে নমুনা দিয়েছিল। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জনে।

নতুন করে আক্রান্তের মধ্যে সিভিল সার্জন ছাড়াও ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের একজন মেডিসিন বিভাগের ও আয়ুর্বেদ বিভাগের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় ১০ চিকিৎসক, তিন নার্সসহ ২৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।

এছাড়াও মঙ্গলবার নতুন করে সদরের একজন ৩০ বছর বয়সী ও একজন ২৮ বছর বয়সী যুবকের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত অপর ব্যক্তি পরিচয় ও বয়স জানা যায়নি। জেলায় এ নিয়ে মোট আক্রান্ত ৫৭।

আক্রান্ত ৫৭ জনের মধ্যে ইসলামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। দেওয়ানগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team