1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশে করোনায় মৃত্যু ৯ নতুন শনাক্ত ৩০৯ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দেশে করোনায় মৃত্যু ৯ নতুন শনাক্ত ৩০৯

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক:  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩০৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৪৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৪ হাজার ৩৬৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭ হাজার ৯৫৩ জন।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team