1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালি’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালি’

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক: চলতি বছরের ১৭ জানুয়ারি (শুক্রবার) দেশের সিনেমা হলে মুক্তি পায় নিয়ামুল মুক্তা পরিচালিত সিনেমা ‘কাঠবিড়ালি’। ব্যবসাসফল না হলেও মুক্তির পর থেকেই বেশ প্রশংসায় ভেসেছে সিনেমাটি।

সিনেমাটি এখনো যারা দেখতে পারেননি তাদের জন্য এলো সুখবর। আগামী ২৪ এপ্রিল ভারতের ভিডিও স্ট্রিমিং সাইট ‘হইচই’-তে দেখা যাবে সিনেমাটি। 

সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দর্শকদের ভালবাসায় আমরা এতদূর এসেছি। আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি আগ্রহ নিয়ে দেখবেন। এছাড়া আগামী যেকোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে আমাদের।

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালের ২ মার্চ।

চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। এর বাইরে আরো অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team