1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অ্যাম্বুলেন্সে ঢাকায় ঢুকছে মানুষ, সঙ্গে পুরনো প্রেসক্রিপশন! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

অ্যাম্বুলেন্সে ঢাকায় ঢুকছে মানুষ, সঙ্গে পুরনো প্রেসক্রিপশন!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকায় প্রবেশ এবং বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা থাকলেও নানা অজুহাতে মানুষ বের হয়ে আসছে। পাশাপাশি সড়কে বেড়েছে অটোরিকশা এবং পায়ে হাঁটা মানুষের সংখ্যা। কেউ কেউ আবার অ্যাম্বুলেন্সে করেও ঢুকছেন ঢাকায়। এ অবস্থায় হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী।

কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন। সবাই রোগীর আত্মীয় বলে পরিচয় দিলেও চেকপোস্টে বেরিয়ে আসে আসল চিত্র। যাদের মধ্যে একজন এসেছেন ২০১৮ সালের ব্যবস্থাপত্র নিয়ে।

করোনার সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে সেই অর্থে নেই সচেতনতা। কেউ ঢাকা থেকে এসেছেন নারায়ণগঞ্জে কাঁচাবাজার করতে। এছাড়া ব্যক্তিগত পরিবহন, অটোরিকশা আবার কেউ পায়ে হেঁটে ঢাকায় ঢুকছেন। একই চিত্র ছিল রাজধানীর আরেক প্রবেশ পথ গাবতলীতেও।

বাইরে বের হওয়া এক নাগরিক বলেন, আমি বাজারে আসছিলাম। বাচ্চার খাবার নিতে আসছি। আরেক গাড়ির যাত্রী বলেন, মোহাম্মদপুর থেকে গাড়ির মালিক বাজার করতে পাঠিয়েছেন।

পুলিশের চেকপোস্টে যারা সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন তাদের আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী ফিরিয়ে দিচ্ছেন, নিচ্ছেন কঠোর ব্যবস্থাও।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, যাদের খুব বেশি গুরুত্বপূর্ণ দরকার আছে। তাদের যেতে দিচ্ছি। আর যাদের প্রয়োজন নেই তাদের ব্যাক করে দিচ্ছি। এছাড়া জরুরি ওষুধ এবং কৃষি পণ্যে ছাড় দেয়া হচ্ছে।
করোনার প্রকোপ রুখতে জরুরি কাজে নিযুক্ত ছাড়া সবাইকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিয়ে গত ৫ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঘর থেকে বের হওয়ার সংখ্যাও বাড়ছে। গণপরিবহন না থাকলেও পায়ে হেঁটেই এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্থান পরিবর্তন না করার নির্দেশনা বাস্তবায়ন না করলে করোনা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team