1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
২৪ মার্চ মুক্তি পাবে অক্ষয়ের ‘সূর্যবংশী’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

২৪ মার্চ মুক্তি পাবে অক্ষয়ের ‘সূর্যবংশী’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক: রোহিত শেঠির পুলিশ অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি আগামী ২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

‘সূর্যবংশী’র অন্যতম প্রযোজক করণ জোহর টুইটারে সিনেমাটির একটি ভিডিও শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।

সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে করণ আরও জানান, ২৪ মার্চ থেকে মুম্বাইয়ের সব প্রেক্ষাগৃহ সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সম্প্রতি দেশটির মন্ত্রী সভায় বিষয়টি অনুমোদন পেয়েছে। সেজন্য তিনি বেশ উত্তেজিত।

এই প্রথম রোহিতের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। ‘সূর্যবংশী’তে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা।

এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘টিপ টিপ বর্ষা পানি’র রিমেক ভার্সন দেখা যাবে ‘সূর্যবংশী’তে। রিমেক গানটিতে অক্ষয়ের সঙ্গে নেচেছেন ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় অক্ষয়ের নায়িকাও তিনি। আরও অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team