1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নারীকেন্দ্রিক ছবিতে স্বস্তিকার নায়ক সোহম - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

নারীকেন্দ্রিক ছবিতে স্বস্তিকার নায়ক সোহম

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক: আবারও নতুন জুটি উপহার পেতে চলেছে টালিগঞ্জ। এবার জুটি বাঁধলেন ইন্ডাস্ট্রির হট সেনসেশন নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং নায়ক সোহম চক্রবর্তী। এই জুটিকে সঙ্গে নিয়ে তৃতীয় ছবিতে হাত দিতে চলেছেন পরিচালক অর্জুন দত্ত। এই পরিচালকের সঙ্গে স্বস্তিকার এটা দ্বিতীয় কাজ এবং সোহমের সঙ্গে প্রথম।

এর আগে অর্জুন দত্তের ‘গুলদস্তা’ছবিতে কাজ করেছেন স্বস্তিকা। তিন নারীর গল্প নিয়ে তৈরি সেই ছবিতে বাকি দুই নারী চরিত্রে অভিনয় করেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। অর্জুনের প্রথম ছবি ‘অব্যক্ত’তেও ছিলেন অর্পিতা এবং দেবযানী। ছবিটি এ বছরই মুক্তি পেয়েছে।

আগের দুটির মতো স্বস্তিকার এই ছবিও নারীকেন্দ্রিক। একজন নারীর নিজেকে খুঁজে পাওয়ার গল্প। নিজেকে ভালোবাসার গল্প ‘শ্রীমতী’। অর্থাৎ এটিই ছবির নাম। পরিচালক অর্জুনের কথায়, ‘নানা নিয়মের বেড়াজালে পড়ে থই খুঁজে পায় না মেয়েরা। সেখান থেকে কি আদৌও তারা বেরিয়ে আসতে পারবে?’

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বরখা বিস্ত সেনগুপ্ত। তার চরিত্রের নাম মল্লিকা। সোহম-স্বস্তিকার জুটিতেও থাকবে চমক। এছাড়া অন্যরকম একটি চরিত্রে হাজির হবেন দেবযানী বোস। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন খেয়া চট্টোপাধ্যায়, তৃণা সাহা, সুদর্শন চক্রবর্তী, উদয় প্রতাপ সিং প্রমুখ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team