1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নরসিংদীতে বাসচাপায় নিহত ৩ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নরসিংদীতে বাসচাপায় নিহত ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর কৌন্ধারপাড়া ও সবুজপাহাড় কলেজ এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নরসিংদী হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে শিবপুর সবুজপাহাড় কলেজ এলাকায় ওই বাসটি দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।মৃতদেহ নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শিবপুরের কৌন্ধারপাড়া এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team