1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যৌন নির্যাতন নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী তনুশ্রী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

যৌন নির্যাতন নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী তনুশ্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: হলিউডে ‘মি টু মুভমেন্ট’-এর দৌলতে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন একাধিক তারকা। সেই ঝড় আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। এবার যৌন উৎপীড়ন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেন, তিনিই সম্ভবত প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি ইন্ডাস্ট্রিতে এক অভিনেতার যৌন হেনস্থার ঘটনা নিয়ে সোচ্চার হন। আর এই বিষয়ে সরব হওয়ার জন্যই এখন আর ইন্ডাস্ট্রিতে থেকে তিনি মুছে গিয়েছেন বলে দাবি তনুশ্রীর।

যৌন হেনস্থা নিয়ে বহুবার বহু সেলিব্রিটিই মুখ খুলেছেন। কিছুদিন আগেই এই বিষয়টি নিয়ে সরব বন অভিনেত্রী তনুশ্রী দত্ত। কাস্টিং কাউচ নিয়ে সরব হয়ে প্রচারের আলোয় আসেন দক্ষিণী তারকা শ্রী রেড্ডি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

উল্লেখ্য, ২০০৮ সালে এক অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন তনুশ্রী। যদিও অভিনেতার নাম প্রকাশ্যে আনেননি তিনি। ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শ্যুটিং এ তনুশ্রীর সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে জানা যায়। তনুশ্রীর দাবি, গোটা ইন্ডাস্ট্রির ঘটনার কথা জানত, তবে এই নিয়ে কেই মুখ খোলেননি। নতুশ্রীর দাবি, যাঁরা সমস্ক কিছু জেনেও অভিনেত্রীর প্রতি যৌন হেনস্থা নিয়ে এগিয়ে আসেননা , ইন্ডাস্ট্রির সেই ব্যক্তিত্বরাই আবার নারী নিরাপত্তার প্রসঙ্গে প্রতিবাদে সরব হন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team