1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কার সঙ্গে নাচছেন সোনাম, ভাইরাল ভিডিও - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

কার সঙ্গে নাচছেন সোনাম, ভাইরাল ভিডিও

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ডিজাইনার সন্দীপ খোসলার ভাগ্নির বিয়েতে হাজির হয়েছিলেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শ্বেতা নন্দা, সারা আলি খান, কে না হাজির হয়েছিলেন বলিউডের ওই হাই প্রোফাইল বিয়েতে। বলিউডের প্রথম সারির সেলেবদের সঙ্গে সন্দীপ খোসলার বাড়িতে হাজির হয়েছিলেন সোনাম কাপুরও। আর সেখানে গিয়ে অনিল কাপুরের মেয়ে যেন বিয়ে আসরে সবাইকে তাক লাগিয়ে দিলেন।

বিয়ে বাড়িতে ডিজাইনার আবু জানি-র সঙ্গে পা মেলাতে দেখা যায় সোনাম কাপুরকে। পরিচালক সূরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়’-র সুরেই আবু জানি-র সঙ্গে কমর দোলাতে দেখা যায় সোনাম কাপুরকে। আর ওই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ভিডিও..

 

এদিকে আনন্দ আহুজার সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিল কাপুরের মেয়ে। ইতিমধ্যেই তাঁদের বিয়ে নিয়ে কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। মুম্বইতে বিয়ের পর, দিল্লিতেই সোনাম-আনন্দের ঝলসানো রিসেপশন হবে বলে শোনা যাচ্ছে।

শুধু তাই নয়, বিয়ের পর সোনামের সঙ্গে আনন্দ লন্ডনের নটিং হিল-এর নতুন ফ্ল্যাটে থাকবেন বলেও জানা যাচ্ছে। বিয়ের তোড়জোড় যখন কাপুর পরিবারে জোর কদমে শুরু হয়ে গিয়েছে, সেই সময় সোনামও কিন্তু আপাতত শুটিং বন্ধ করে, ভবিষ্যত গোছাতে তত্পর হয়ে উঠেছেন।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team