1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ফোর্বসের সেরা ৩০এর তালিকায় অনুষ্কা শর্মা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ফোর্বসের সেরা ৩০এর তালিকায় অনুষ্কা শর্মা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফোর্বস ম্যাগজিনের সেরা ৩০-এর তালিকায় এবার উঠে এল অনুষ্কা শর্মার নাম। ২০১৮ সালে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে সেরা ৩০ এর তালিকায় রয়েছে এই বলিউড অভিনেত্রীর নাম। এক্ষেত্রে সেরার তালিকা বেছে নেওয়া হয়েছে একটু অন্যভাবে। সংস্কারক হিসাবে, সুন্দরি হিসাবে, কাজের ভিত্তিতে সেরাদের নাম বেছে নেওয়া হয়েছে। আর এই তালিকাতেই রয়েছে বিরাট ঘরণী অনুষ্কা।

২০০৭এ মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন অনুষ্কা শর্মা। ২০০৮এ অভিনয় শুরু করেন। তাঁর প্রথম সিনেমা ‘রাব নে বানা দে জোড়ি’ সুপার হিট হয়। তারপর ‘ব্যান্ড বাজা বারাত’, ‘যব তক হ্যায় জান’, ‘বোম্বে ভেলভেট ‘, ‘পি কে’,অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘যব হ্যারি মেট সেজল’, সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। এখানেই শেষ নয়, এরই মধ্যে প্রযোজক হিসাবেও কাজ করে ফেলেছেন অনুষ্কা শর্মা। সব মিলিয়ে মাত্র ২৯ বছরেই বলিউডে সাফল্যের অনেকটা ধাপ এগিয়ে গিয়েছেন অনুষ্কা শর্মা।

অনুষ্কার প্রযোজনায় সাম্প্রতিক কালে ‘পরী’, ‘NH10’, ‘ফিল্লোরি’ সহ একাধিক ছবিও বানিয়ে ফেলেছেন। বলিউডের সর্বোচ্চ আয়ের অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। আর ফোর্বস ম্যাগজিনের তরফে মোট ৩০০ জন অল্প বয়সীদের নামের তালিকা দেওয়া হয়েছে, যাঁরা এশিয়ার উন্নতিতে, পরিবর্তনে প্রভাব ফেলেছেন। আর এই তালিকার মধ্যে ৩০ জনের মধ্যে রয়েছেন অনুষ্কা শর্মা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team