1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, শাস্তি মৃত্যুদণ্ড হবে শিশির কণা’ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, শাস্তি মৃত্যুদণ্ড হবে শিশির কণা’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান, তার শাস্তি মৃত্যুদণ্ড হবে শিশির কণা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। এই বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালেকে বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন। এ অপরাধে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই হতে পারে একমাত্র সাজা। তাই মৃত্যুদণ্ড দিয়ে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বণ্টনের আবেদন জানান তিনি।

এদিন মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ ও দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের ভয়াবহ অপরাধে জড়িতদের বিচার কীভাবে হয়েছে, সেই নজির তুলে ধরেন তিনি।

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসের কোনও সুনির্দিষ্ট অপরাধের বিচার নয়, সব মানবতাবিরোধী অপরাধের বিচারের এখতিয়ার এই ট্রাইব্যুনালের আইনে আছে। ট্রাইব্যুনালের বিচার নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। প্রশ্নবিদ্ধ যাতে না হয়, সে জন্যই এই বিচার গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে।

এর আগে গত ২৪ ও ২৫ নভেম্বর দুদিন এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তবে নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে যুক্ত হন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।

গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য হয়।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ, দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team