
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনে থাকা দুটি দোকানঘরে আগুনে পুড়ে যায়। উপজেলার বিয়াঘাট এলাকায় (১৯ নভেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বিয়াঘাট এলাকায় নাসিমা হকের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্ত রা। এ সময় বাড়ির সামনের দুটি দোকানঘরে আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ বিষয়ে নাসিমা হক অভিযোগ করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ভোর সাড়ে ৪টার দিকে তাঁর দুটি দোকানঘরে আগুন দিয়েছে। দুর্বৃত্তরা তাঁর বাড়িতেও হামলা করতে পারত। তবে আল্লাহর রহমতে তাঁরা রক্ষা পেয়েছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানঘর দুটিতে খড়ি রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।