1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়া উপজেলার সঞ্জয়পুর এলাকার মো. নাইম (২৫), বাঘোপাড়া এলাকার মো. আসলাম মুন্সি (২৮) ও খঞ্জয়পুর এলাকার মো. মাহবুব প্রাং (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ছয় মাস করে এবং একজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি একজনকে ১০০ টাকা এবং অপর দুজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team