1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে নবান্ন উৎসব, পিঠা উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

রাবিতে নবান্ন উৎসব, পিঠা উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাবি প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন চত্বরে এ উৎসবের আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ।

উৎসবে ছিল পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য নবান্ন শোভাযাত্রাসহ নানা আয়োজন।

সকাল ৯টায় কৃষি অনুষদ ভবনের সামনের চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আরিফুর রহমান। পরে তাঁরা নবান্ন উৎসবের পিঠার স্টলগুলো পরিদর্শন করেন।

পিঠা উৎসবে বাংলার ঐতিহ্যবাহী প্রায় শতাধিক ধরনের পিঠা-পুলি স্থান পায়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরিবেশনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি অধ্যাপক মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে কৃষি অনুষদ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ নবান্ন উৎসবের আয়োজন। ইতিহাস ও ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে নতুন প্রজন্ম গ্রামবাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা থেকে বঞ্চিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ কৃষি অনুষদভুক্ত ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team