1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের প্রাণকেন্দ্র লতিফ টাওয়ারের ২য় তলায় উদ্বোধন হয়েছে “জাভেলিয়া’স বিউটি”।

বিকাল ৫টায় ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন।

এসময় উপস্থিত ছিলেন, খন্দকার রফিকুল ইসলাম হীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, আজকের জয়িতা অ্যাডমিন নিপা ইসলাম, দি জেন্টলম্যান’স কাট সেলুন এর ব্যবস্থাপনা পরিচালকব রায়হানুল হাবীব হৃদয়, দেলোয়ারা পারভীন, তানিয়া, নাজনীন সুলতানা রিনি, রুকাইয়া পিউলি, ব্লগার প্রথমা, তাসফিয়া তাসনিম রাইসা, জান্নাতুল ফেরদৌস, লামিয়া, মোহনাসহ পাবনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খন্দকার ইরফানুল হাবিব জানান, “জাভেলিয়া’স বিউটি” কসমেটিক্স-এ পাচ্ছেন দেশি-বিদেশি সব নামীদামী ব্র্যান্ডের অরিজিনাল কসমেটিক্স ও স্কিনকেয়ার প্রোডাক্ট।

চুড়ি, লিপস্টিক, ফাউন্ডেশন, ফেসওয়াশ, সানস্ক্রিন থেকে শুরু করে পারফিউম—সবই পাচ্ছেন এক ছাদের নিচে। বিয়ের সাজ, পার্টি মেকআপ কিংবা প্রতিদিনের ত্বকের যত্ন—সবকিছুর সেরা সমাধান এখন আপনার হাতের নাগালে। স্টক শেষ হওয়ার আগেই লুফে নিন আপনার পছন্দের পণ্যটি।

শপটির মূল আকর্ষণ হলো বাহারি চুড়ির বিশাল সংগ্রহ। এখানে কাশ্মীরি চুড়ি, কাঁচের চুড়ি, রেশমি চুড়ি এবং ব্রাইডাল চূড়াসহ নানা ধরনের এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে ২০% ছাড় চলছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team