1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

নাটোরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটি সক্রিয়করণের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘সমতার বাংলাদেশ’ প্রচার অভিযানের অংশ হিসেবে রোববার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের রানী ভবানী রাজবাড়ীর আনন্দ ভবনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন নাটোর সমাজ সেবার উপপরিচালক ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহমুদ, নাটোরের পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি উদয় কুমার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি ফরিদ মিয়া।

এ সম্মেলনে দেশের ২৭টি জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা বা এনজিডিও এর কাউন্সিলর ও সদস্যগণ ও গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ইশারা ভাষায় বক্তব্য উপস্থাপন করেন আয়নাল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধী সংগঠন নন্দনের সভাপতি কেতাব আলী। সম্মেলন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী বুলেট।

দিনব্যাপী সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের দীর্ঘদিনের অধিকার আদায়ের আন্দোলন, অধিকার ও সুরক্ষা আইন-২০১৩-এর প্রেক্ষাপট এবং আইনগত অঙ্গীকার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলা ও উপজেলা কমিটির কার্যকারিতা, আইন ও বাস্তবতার মধ্যকার ব্যবধান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় ‘সমতার বাংলাদেশ’ প্রচার অভিযানের ভূমিকা তুলে ধরা হয়।

সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে জেলা ও জাতীয় পর্যায়ে করণীয় এবং পাঁচ দফা সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ এবং জেলা-উপজেলা কমিটিগুলোকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ, সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি আইনটির যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team