1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুন্দরী সোনাক্ষীর হৃদয়ে কোন ক্রিকেটার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সুন্দরী সোনাক্ষীর হৃদয়ে কোন ক্রিকেটার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএল মানেই বিনোদন আর ধুমধাড়াক্কা ক্রিকেটের ককটেল। একদিকে, ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিংহ ধোনিদের মতো সুপারস্টার ক্রিকেটারদের বাইশগজে দাপট। অন্যদিকে, গ্যালারিতে প্রীতি জিন্টা, শাহরুখ খান, জুহি চাওলা, শিল্পা শেঠীদের মতো সিনে তারকাদের উপস্থিতি গ্ল্যামার বাড়ায় গ্যালারিতে।

গ্ল্যামার-গার্ল অনুষ্কা শর্মাও প্রত্যেক বছর নিয়ম করে বেশ কিছু ম্যাচে হাজির থাকেন গ্যালারিতে। ক্রিকেট নিয়ে তাঁর উৎসাহের কথা বারেবারেই তাঁর মুখ থেকে শোনা গিয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে। এমন ক্রিকেট-প্রীতির কারণেই এবার শিরোনামে অনুষ্কা শর্মা।

দবাং গার্ল এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, তাঁর প্রিয় ক্রিকেটারের নাম। সেলিব্রিটিদের প্রিয় ক্রিকেটার বর্তমানে দু’জনকেই ঘিরে আবর্তিত হয়—বিরাট কোহলি অথবা মহেন্দ্র সিংহ ধোনি! তবে সুপারস্টার দুই ক্রিকেটার নন, অনুষ্কার প্রিয় ক্রিকেটার সুরেশ রায়না। অনুষ্কা সেই সাক্ষাৎকারে বলেছেন, ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট— রায়নার ব্যাটিং দেখতে ভালবাসেন।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন রায়না। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। প্রিয় ক্রিকেটারদের ফের বাইশ গজে দেখে উৎসাহ সামলে রাখতে পারেননি তিনি। টুইট করে শুভেচ্ছাও জানিয়েছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team