মহাদেবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশের সময় :
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Oplus_131072
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় এই প্রেস কনফারেন্সের আয়োজন করে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিএনপি’র নির্বাচনী ইশতেহার এবং তারেক রহমানের সরকারের প্রতিশ্রুত নারীর ক্ষমতায়ন ,নারীর অধিকার মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জন বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী যে তথ্য সংগ্রহ অভিযান শুরু হচ্ছে সে বিষয়ে অবহিত করণের জন্যই এই জনাকীর্ণ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি তথ্য সংগ্রহকারী সুপারভাইজার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুসাররফ ,তাকে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক।
উল্লেখ্য যে, ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে শুধুমাত্র উত্তর গ্রাম ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এবং রাইগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে । এই দুটি ওয়ার্ডে ১৩ জন তথ্য সংগ্রহকারী এবং ২ জন সুপারভাইজারকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়ে কাজে নামানো হচ্ছে। ফ্যামিলি কার্ড খানা শুমারির জন্য মহাদেবপুর উপজেলায় মোট ১শ ৩৫ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপার ভাইজারকে নিয়োগ প্রদান করা হয়েছে। এ মাসের মধ্যেই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপযুক্ত করে উপজেলার ১০ ইউনিয়নে শুমারী কাজে নিয়োজিত করা হবে বলেও প্রেস কনফারেন্সে জানানো হয়েছে।