1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন অর্থনীতি এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

রাবিতে আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন অর্থনীতি এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন ও ফাইন্যান্স বিভাগ রানার আপ হয়েছে। ছাত্রীদের গ্রুপে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং বাংলা বিভাগ রানার আপ হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

প্রতিযোগিতার ছাত্র গ্রুপে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ছাত্রী গ্রুপে সমাজবিজ্ঞান বিভাগ ফেয়ার প্লে ট্রফি লাভ করে। ছাত্র গ্রুপে অর্থনীতি বিভাগের মেহেদী হাসান এবং ছাত্রী গ্রুপে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের লিছা ম্যান অব দি ম্যাচ হয়।

প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০টি বিভাগ ও ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের ফুটবল দল অংশ নেয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. কুদরাত-ই-জাহান, রাবি ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team