
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদ (৪৫)কে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫, সিপিএসসির একটি আভিযানিক দল দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দোকানের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ দুর্গাপুর উপজেলার গৌরিহার গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুস সাত্তার মন্ডল।
এসআরবি সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার সিআর নং ৯৩/২১ (দুর্গাপুর), প্রসেস নং ৭০/২৬, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬ এবং থানার রিসিভ নং ২৪৯/২৬ এর ওয়ারেন্টের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর আবুল কালাম আজাদকে মেডিকেল চেকআপ করানো হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।