1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চালু হলো কোডিং পদ্ধতি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

রাবিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চালু হলো কোডিং পদ্ধতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম পর্যায়ে নির্বাচিত বিভাগগুলোকে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতিনিধিদের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এ সময় ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, ছাত্রউপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কোডিং পদ্ধতি চালুর প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় এ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।

পর্যায়ক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি অনুসরণ করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team