
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের আয়োজনে ওস্তাদ রবিউল হোসেন স্মরণে নাট্য নির্দেশনা সপ্তাহ শুরু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত অনুষ্ঠানে সপ্তাহটির উদ্বোধন করেন উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম।
এ সময় নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. কৌশিক সরকার, প্রফেসর শাহরিয়ার হোসেন, প্রফেসর মীর মেহবুব আলম, ড. মো. আব্দুস সালামসহ বিভাগের সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নাট্য নির্দেশনা সপ্তাহে সামি এম সাজিদের নির্দেশনায় বাদল সরকারের ‘হট্টমালার ওপারে’, মেফতাহুন নাহার ফুলের নির্দেশনায় তাহমিনা আহমেদ অনূদিত আর্থার মিলারের ‘দ্য ক্রুসিবল’ এবং সাদাক রহমানের নির্দেশনায় আলবার্ট কামুর ‘মিসটেক’ নাটক মঞ্চস্থ হচ্ছে।
নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর নির্দেশনা গ্রুপের কোর্সের অংশ হিসেবে এই নাট্য নির্দেশনা সপ্তাহের আয়োজন করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।